বঙ্গবন্ধুর ম্যুরালে  শ্রদ্ধা নিবেদন ৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হারাধণ রায় হারার 

Editor

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩
বঙ্গবন্ধুর ম্যুরালে  শ্রদ্ধা নিবেদন ৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হারাধণ রায় হারার 
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামীলীগ পশুরাম মেট্রোপলিটন থানার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের তৃতীয় বারের মত নির্বাচিত সফল কাউন্সিলর শ্রী হারাধণ রায় হারার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কয়েক শত নেতা-কর্মী এবং ৪নং ওয়ার্ডবাসিকে সাথে নিয়ে তিনি নগরীর ডিসির মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পশুরাম মেট্রোপলিটন থানার সহ-সভাপতি মনোয়ার হোসেন লেবু, আসাদুজ্জামান আসাদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলঅগের সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাঃ নুর আলম, সমাজ সেবক আনোয়ার হোসেন, বিকাশ চন্দ্র বিরু, কামরুজ্জামান, মোতাহার হোসেন, মোজা মিয়া, আলতাফ হোসেন, মুকুল সরকার ও বিকাশ রায়। এর আগে একটি বণার্ঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসির মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের তৃতীয় বারের মত নির্বাচিত সফল কাউন্সিলর শ্রী হারাধণ রায় হারা