নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Editor

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মিল্লাত হাসান,মিঠাপুকুর: আমরা সচেতন যুব মহল, করে দিব সমাজ বদল এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজলার ৭নং লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে  সোমবার(১৬ই জানুয়ারি) সকালে প্রায় দুই শতাধিক অসহায়ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন,সহ সভাপতি মোঃ রাসেল মিয়া,সাধারণ সম্পাদক মোঃ সুলতান মারজান,সহ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোঃ রাব্বি হাসান।

জানা গেছে,গত ২রা ফেব্রুয়ারি ২০২২ মাত্র ১৮ জন সাহসী যুবক নিয়ে এই নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের পথযাত্রা শুরু হয়।তা খুবই অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ, দরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান, গরীব দুঃখী মানুষের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা, অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া ছাত্র-ছাত্রীদের পূণরায় বিদ্যালয়ে ভর্তি করানো, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা, সমাজের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করা, রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা।

উপজেলার দিনমজুর আব্দুল মজিদ মিয়া বলেন,বাহে মোর ঔষুধ কেনার টাকা নাই এরা মোক প্রতি মাসে ঔষুধ কিনে দেয় । নিশ্চিন্তপুর গ্রামের মোছাঃ আনিছা বেগম বলেন, মোর এই দুনিয়াত কেউ নাই।এরা মোক প্রতি মাসে চাউল, ডাল, আটা, চিনি, তেল আরো মেলা কিছু দেয় ।

উপকারভোগী শীতার্ত এক মা বলেন, আমাদের মত গরিব অসহায় মানুষগুলোকে এই সংগঠন থেকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে। আজ আমি এই শীতবস্ত্র পেয়ে খুবই উপকৃত হয়েছি। এলাকাবাসীর দাবি নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘ যেনো এভাবে সারা জীবন গরিব দুখী ও অসহায় মানুষদের সাহায্যে সব সময় এগিয়ে আসে ।

নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মারজান বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে চেষ্টা করি গরিব দুঃখী মানুষদের সাহায্যে এগিয়ে আসতে । আমরা চাই সমাজে যাতে কোনো মানুষ অনাহারে কষ্ট না করে।আমাদের প্রধান লক্ষ্য সমাজের নিম্ন স্তরের মানুষদের সহযোগিতা করা এবং একটি সুস্থ সমাজ উপহার দেওয়া।

সংগঠনটির সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, এটি একটি আদর্শ সংগঠন। কারণ এই সংগঠন সর্বদা মানুষের কল্যাণে কাজ করে। আমি এই সংগঠনের সভাপতি পদে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।