ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও জনবান্ধব করতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে………………বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম বলেন, ভূমি ব্যবস্থাপনা একটিগুরুত্বপূর্ণ সেবাখাত, যেখানে সহকারী কমিশনার (ভূমি) প্রধান ভূমিকা পালন করেন। এইব্যবস্থাকে আরো স্বচ্ছ ও জনবান্ধব করতে তাঁদের নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি।
মঙ্গলবার (১৯ মে) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভূমি-সংক্রান্ত কাজ সম্পর্কে সচেতন হয়েআইন অনুযায়ী তা বুঝে নিতে হবে। কোনো অস্পষ্টতা থাকলে একজন সচেতন নাগরিক হিসাবে সংশ্লিষ্টকর্তৃপক্ষের সহায়তা নিতে হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়েতুলতে তিনি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকেনিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’’এই প্রতিপাদ্যে রংপুরে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। ভূমি অধিদপ্তরের সহযোগিতায় রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুলইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা পুলিশ সুপারমোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জনসচেতনতামূলক সভার পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধন শেষে ভূমিসেবামেলা উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়েনগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় ০৪টি স্টল স্থান পেয়েছে।


