গীতিকবি সংসদ রংপুরের সাধারন সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন

Editor

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
গীতিকবি সংসদ রংপুরের সাধারন সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন
 
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকারদের সংগঠন গীতিকবি সংসদ রংপুর এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় নগরীর টাউনহল চত্বরের অভিযাত্রিক কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন গীতিকবি সংসদ রংপুর অঞ্চল এর আহবায়ক কমিটির আহবায়ক মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব বেলায়েত হোসেন। সাধারণ সভায় দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রবীণ গীতিকার প্রফেসর মোহাম্মদ শাহ আলম, প্রবীণ গীতিকার আনওয়ারুল ইসলাম রাজু, সুরকার ও কণ্ঠশিল্পী শাহীল ফারহান লিয়ন।
 
সাধারণ সভায় বিগত দিনের আয় ব্যয় ও কার্যক্রম উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল করিম জীবন। 
এরপরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য প্রফেসর ডা: শরিফুল ইসলাম মণ্ডল কে সভাপতি ও সাংবাদিক রেজাউল করিম জীবনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সুনীল সরকার, সহসভাপতি বেলায়েত হোসেন, সহসভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ কামরুজ্জামান দিশারী, সাংগঠনিক সম্পাদক সফুরা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুন লায়লা জেসি, কোষাধ্যক্ষ মাসুম মোরশেদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুন নাহার রেনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পূর্নিমা রাজ, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক, হারুন অর রশীদ ও দপ্তর সম্পাদক কল্যাণ চন্দ্র শীল। কমটিতে কার্যনির্বাহী সদস্য এস এম খলিল বাবু, পঞ্চানন রায়, শফিকুল ইসলাম শফি, মনজিল মুরাদ লাভলু, হাফিজুল ইসলাম হাফিজ, সুলতান আহমেদ সোনা।
উপদেষ্টা গীতিকারগণ হলেন, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, এ কে এম মোস্তাফিজুর রহমান, আনওয়ারুল ইসলাম রাজু, রফিকুল ইসলাম রইস, অধ্যাপক শফিকুল ইসলাম, বাশার ইবনে জহুর, খ ম আলী সম্রাট, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সত্যেন রায়, মাহবুব রহমান, মশিউল আলম চৌধুরী মন্টু, ব্রজগোপাল রায়, অমিতাভ দাস হিমুন, তৌহিদুল ইসলাম।