মিঠাপুকুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অপারেশন (ওসি) আবু বক্কর সিদ্দিক

Editor

প্রকাশিত: ৬:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩

মিঠাপুকুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অপারেশন (ওসি) আবু বক্কর সিদ্দিক

মিল্লাত হাসান,মিঠাপুকুর:

রংপুর তথা মিঠাপুকুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিঠাপুকুর থানার অপারেশন (ওসি) আবু বক্কর সিদ্দিক

এক শুভেচ্ছা বার্তায় তিনি মিঠাপুকুর থানা পুলিশের পক্ষ থেকে মিঠাপুকুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকলের প্রতি সহমর্মিতা এবং আইনশৃঙ্খলা, শান্তি, আনুগত্য বজায় রাখতে বিশেষ অনুরোধ জানান।

অপারেশন (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন,মিঠাপুকুর থানা পুলিশের সকল সদস্য ঈদের দিনে মিঠাপুকুরের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বক্ষণিক নিয়োজিত থাকবে। নিয়মিত টহল সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ ময়দান এবং দর্শনীয় স্থান গুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।

তিনি মিঠাপুকুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় ধর্মীয় অনুভূতি এবং ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।