রংপুরে অর্থ লেনদেনের ভিডিও ফাঁসের ঘটনায় পীরগঞ্জের ওসি প্রত্যাহার

Editor

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩
রংপুরে অর্থ লেনদেনের ভিডিও ফাঁসের ঘটনায় পীরগঞ্জের ওসি প্রত্যাহার
 অর্থ লেনদেনের ভিডিও ফাঁসের ঘটনায়  রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার(২৪ এপ্রিল) রাত ৮ টার দিকে নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) ইফতে খায়ের আলম।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে অর্থ লেনদেনের সত্যতা পাওয়ায় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেই সাথে তদন্ত অব্যাহত রয়েছে । তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
উল্লেখ্য রংপুর ঢাকা মহাসড়কের ৬ লেন রাস্তার কাজে বালু দেয়াকে কেন্দ্র করে এক পক্ষের কাছে থেকে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়।