মোমবাতি প্রজ¦লন দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন

Editor

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

মোমবাতি প্রজ¦লন দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর॥ বিজয়ের মাস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন, কবিতা পাঠ, গণ সংগীত ও আলোচনার মধ্যদিয়ে মাসব্যাপী বিজয় উৎসব কর্মসূচীর উদ্বোধন করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর।
বৃহস্পতিবার(১ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ¦লনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, রসিক মেয়র প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। এরপরে গণসংগীত ও কবিতা পাঠ করেন জোটের শিল্পীবৃন্দ। মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনী আলোচনায় সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সভাপতি বিপ্লব প্রসাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টু, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, হারাগাছ থানা আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সদস্য বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।