আইনজীবীদের সাথে রসিক মেয়র প্রার্থী এ্যাড. ডালিয়া’র মতবিনিময়

Editor

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

আইনজীবীদের সাথে রসিক মেয়র প্রার্থী এ্যাড. ডালিয়া’র মতবিনিময়

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইনজীবীদের সাথে আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রংপুর আইজীবী সমিতির ভবনে বঙ্গবন্ধ আওয়ামী আইনজীবী পরিষদ রংপর শাখার আয়োজনে মতবিনিময় সভায় রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জজ কোটের পিপি এ্যাড. আব্দুল মালেক, এ্যাড. আব্দুল হক, রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. ইলিয়াছ আহমেদ, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি এ্যাড. নির্মল চন্দ্র মাহাতাব, আইনজীবী আলী আক্তার জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য আইনজীবীগণ। মতবিনিময় সভায় রংপুরের উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানানো হয়।