সম্মাননা পেলেন কথাসাহিত্যিক রানা মাসুদ
স্টাফ রিপোর্টার॥ রংপুরে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন অভিযাত্রিক সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ। শুক্রবার সাফল্য সাহিত্য-সংস্কৃতি পরিবার দিনব্যাপী আয়োজিত লেখক পাঠক মিলনমেলা ২০২২ এ সম্মাননা প্রদান করেন।
সংগঠনটি অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করে থাকেন।
চলতি বছর (২০২২) কথাসাহিত্যিক রানা মাসুদ লেখালিখি ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ তিনটি সম্মাননা পেয়েছেন। সম্মাননাগুলো রংপুর বইমেলা-২০২২ সম্মাননা, দৈনিক দাবানল গুণীজন সম্মাননা।
রানা মাসুদ লেখালেখির পাশাপাশি সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন, সেই সাথে সাহিত্য সংগঠনের নেতৃত্বে থেকে কাজ করছেন সাহিত্যের উন্নয়নে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।



