সমাজ সেবায় সম্মাননা পেলেন বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন

Editor

প্রকাশিত: 10:49 PM, November 25, 2022

সমাজ সেবায় সম্মাননা পেলেন বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন

স্টাফ রিপোর্টার॥ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন।
শুক্রবার সাফল্য সাহিত্য-সংস্কৃতি পরিবার দিনব্যাপী আয়োজিত লেখক পাঠক মিলনমেলা ২০২২ এ সম্মাননা প্রদান করেন।
সংগঠনটি অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করেন।
বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন একজন লায়ন। তিনি লায়ন্স স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, নীলকণ্ঠ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ সুজন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবলিক লাইব্রেরীসহ বহু সংগঠনের দায়িত্বে রয়েছেন।