আগামী ৩ মার্চ এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিটের  মিলনমেলা

Editor

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

আগামী ৩ মার্চ এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিটের  মিলনমেলা

বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) রংপুর ইউনিটের  রিইউনিয়ন(মিলনমেলা ) আগামী ৩ রা মার্চ  শুক্রবার রংপুর চিকলী পার্কে অনুষ্ঠিত হবে ।  শুক্রবার বিকেলে বেকার জরুরী সভা এনজিও ফোরামের হল রুমে   অনুষ্টিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বেকার রংপুর ইউনিটের  সভাপতি ও কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মো: রকিবুস সুলতান মানিক। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মেজর হারুন অর রশীদ (অবঃ), উপদেষ্টা মেরিনা  লাভলী, সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ্,সদস্য এস এম নাহিদুল কবির,আব্দুল মালেক ,মাহফুজ আলম , অর্থ সম্পাদক আহসানুর রহমান,কযর্ নির্বাহী সদস্য মাহবুবুল হক প্রিন্স, মাহফুজ আলম,এশুসান্ত বর্মণ, মোসাদ্দেক হোসেন আব্দুল মুকিত প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু প্রমূখ।
সভায় মিলনমেলা-২০২৩ আগামী ৩ রা মার্চ  শুক্রবার রংপুর চিকলী পার্কে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । ওইদিন সকালে   একটি বর্নঢ়্য র‌্যালি সহ বেশ কিছু  সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সভায়  রেজিষ্টেুশন করার জন্য এক্স ক্যাডেট দের  মধ্যে আহবান করা হয়। সভায় এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিট গতিশীল করার লক্ষ্যে আরও  বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়