রংপুর মাটি ঘরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রংপুর নগরীর কাচারী বাজারে অবস্থিত রংপুর মাটি ঘরের উদ্যোগে অসহায় শীতার্ত শিশু ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হয়েছে নানা ধরণের পোশাক। শুক্রবার বিকালে নগরীর পাকপাড়া প্রাইমারী স্কুল মাঠে দুই শতাধিক অসহায় শিশু ও বয়স্ক মানুষের মাঝে এ পোশাক বিতরণ করা হয়। পোশাক বিতরণে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে রংপুর মাটি ঘরের সত্বাধিকারী রাহাতুল ইসলাম রাহাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মাদ, ইউনিয়ন ব্যাংক রংপুর শাখার ম্যানেজার রেজা মিয়া, ইজি গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিখন, সমাজকর্মী শাহজাহান আলী, উৎপল দে বাপ্পি, আমিনুল ইসলাম, মানিক দা, মিঠু মিয়া, হাসু মিয়া, আব্দুস সাত্তার অন্যান্য।



