বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতির প্রতিবাদে রংপুর জেলা যুবলীগের বিক্ষোভ
পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রংপুর জেলা আওয়ামী যুবলীগ।
সোমবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে নগরীর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলটি নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাসুদ রানা বিপ্লব, শেখ নাসির আহমেদ টুটুল, আসিকুর রহমান সোহেল, রাহেল চৌধুরী পিন্টু, শাফিনুর রহমান সজিব, কাউনিয়া উপজেলা যুবলীগের নেতা ইউসুফ আহমেদ, গংগাচড়া যুবলীগের নেতা সাইদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের নেতা রেজাউল করিম, সৈকত হোসেন সৈকত, তাহমিদুজ্জামান তামিম, ফয়সাল আজম ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে হুশিয়ারী দিয়ে বলেন বক্তারা বলেন, পদযাত্রার নামে বিএনপি-জামায়াত সন্ত্রাস, সহিংস রাজনীতি করার পূণরায় চেষ্টা করে তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিহত করে এবং দাত ভাঙ্গা জবাব দিবে যুবলীগ।



