রংপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করলেন ছাত্রলীগ নেতা প্রিন্স

Editor

প্রকাশিত: 9:24 PM, March 18, 2023

রংপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করলেন ছাত্রলীগ নেতা প্রিন্স

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রংপুরে অসহায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন রংপুর মহানগর ছাত্রলীগ সহ-সম্পাদক মোঃ মাজেদুর রহমান প্রিন্স।
শুক্রবার রাতে রংপুর রেল স্টেশনের দেড় শতাধিক অসহায় ও এতিম শিশুদের মাঝে নিজ উদ্যোগে এ খাবার বিতরণ ছাত্রলীগের এই নেতা।


এসময় ছাত্রলীগ তো মাজেদুর রহমান প্রিন্স বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। সেই আদর্শ ধারণ ও লালন করে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি মানবিক কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন। তিনি আরো বলেন আজকের সকল শিশু আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রবল আলোর প্রজাপতি হয়ে আমাদের স্বপ্ন পূরণ করবে।