পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৭ 

Editor

প্রকাশিত: 10:46 AM, March 19, 2023

পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৭

মাদারীপুরে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রী বাহী বাস খাদে পড়ে ১৭ যাত্রীর প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রোববার (১৯ মার্চ) সকালে শিবচরের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।

ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৭ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।