রংপুরের হাজীরহাটে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র পক্ষে ঈদ উপহার বিতরণ 

Editor

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩
রংপুরের হাজীরহাটে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র পক্ষে ঈদ উপহার বিতরণ 
স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রংপুর নগরীর হাজীরহাট থানা এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে হাজীরহাট জাফরগঞ্জ ফাজিল মাদ্রাসা মাঠে থানা ও ওয়ার্ড আ’লীগের উদ্যোগে প্রায় ৫ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে এ ঈদ উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাসেম বিন জুম্মন, মিজানুর রহমান তুহিন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, হাজীরহাট থানা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন,মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজওয়ানুল হক সাজু, ভারপ্রাপ্ত সম্পাদক মেঘনাথ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। পরে সবার মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন বীরমুক্তিযোদ্দা আব্দুস সোবহান।
প্রমুখ।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -১ আসনে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী  এ্যাড. রেজাউল করিম রাজু কে করার দাবি তুলেছে স্থানীয় নেতাকর্মীরা।এবং সেই সাথে প্রতি বছরের ন্যায় এবারও ঈদে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার, শীতে শীতবস্ত্র, বিভিন্ন দূর্যোগ মূহুর্তে ত্রাণ সহ এ্যাড.  রেজাউল করিম রাজুর পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নেতাকর্মীরা।