মিঠাপুকুরে নারীর মৃত্যু! সন্তানদের দাবি আত্মহত্যা,ভাইদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড!
মিঠাপুকুর রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে শাহজাদি বেগম (৫২) নামে ছয় সন্তানের জননী এক নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত-ঐ নারীর স্বামী এবং তাদের সন্তানদের দাবি,শাহজাদি বেগম, মানসিক এবং পারিবারিক কলহের জেরে বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন,যদিও মৃতের ভাই এবং তাদের স্বজনদের অভিযোগ, প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে ঐ নারীকে তার স্বামী এবং সন্তানরা মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
এলাকাবাসি এবং স্হানীয়দের ভাষ্যমতে,মিঠাপুকুর উপজেলার ০২ নং- রানীপুকুর ইউনিয়নের আফজালপুর (বালাপাড়া) গ্রামের মোঃ আমির হোসেনের স্ত্রী মোছাঃ শাহজাদি বেগমকে (৫২) মঙ্গলবার (৯-মে) সকাল আনুমানিক ১০ঃ৩০ মিনিটে তার স্বামী এবং সন্তানরা চিৎকার চেঁচামেচি করে অচেতন অবস্থায় বিষপান করেছেন মর্মে ভ্যানযোগে চিকিৎসার জন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুপুর ১২ টার পরে শাহজাদী বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
শাহজাদী বেগমের মৃত্যুর ঘটনায় তার স্বামী এবং সন্তানদের কোন অভিযোগ না থাকলেও শাহজাদি বেগমের ভাইদের অভিযোগ তাদের বোনকে দীর্ঘদিন থেকে তার ভগ্নিপতি, ভাগ্নে এবং তাদের স্ত্রী’রা মারার জন্য শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তাদের অত্যাচারে শাহজাদি বেগম কয়েকবার বাড়ি ছেড়ে তার ভাইদের বাড়িতে চলে গিয়েছিলেন। স্হানীয়ভাবে বিচার সার্লিশ করে তার পরিবারে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯-মে) সকালে তাকে প্রচুর মারধর করা হলে গুরুতর অসুস্থ অবস্থায় তার মুখে বিষ ঢেলে বিষপানে আত্মহত্যার নাটক সাজানো হয়। তাদের দাবি,এটা পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। তারা বাদী হয়ে মামলা করতে গেলেও মিঠাপুকুর থানা পুলিশ মামলা নেয়নি!
এদিকে বুধবার (১০-মে) বিকাল আনুমানিক তিনটার সময় শাহাজাদী বেগমের লাশ পোস্ট মর্টেম শেষে তার সন্তানরা নিজ বাড়িতে নিয়ে আসলে শাহজাদি বেগমের ভাই, আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কয়েকজন তার স্বামী আমির হোসেনসহ তার সন্তানদের দায়ি করে বিচার দাবি করে দাফনকার্জ বন্ধের চেষ্টা করলে আমির হোসেনের ছেলেরা দেশীয় ছোরা নিয়ে তাদের ধাওয়া করলে সবাই আতংকিত হয়ে দিক-বিদিক ছোটাছুটি করে জীবন বাঁচাতে পালিয়ে যান।
মৃত-শাহাজাদি বেগমের ভাই ফুলবাবু মিয়া জানান, থানায় তার ভাইয়েরা মামলা করতে গেলে পুলিশ হত্যা কিংবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ নেয়নি। নামপ্রকাশে অনিচ্ছুক- কয়েকজন জানান, এটা আত্মহত্যায় হউক বা হত্যায় হউক! তার মৃত্যুর জন্য সন্তানরা এবং তার স্বামী আমির হোসেন দায় এড়াতে পারেনা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া দরকার।
ঐ নারীর সন্তানদের দাবি, তাদের মা শাহজাদি বেগম বিষপানে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন থেকে তিনি মানসিকভাবে অসুস্থ্য ছিলেন। তাদের মামারা কেনো হঠাৎ তাদের দায়ি করছেন তাদের জানা নেই। মৃতের দ্বিতীয় ছেলে শামীম জানান, তাদের মামা এবং স্হানীয়রা তাদের বিরক্ত করায় রাগম্বিত হয়ে তাদের ধাওয়া দিয়েছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বিট পুলিশ কর্মকর্তা এসআই -মিজান জানান, প্রাথমিক ধারণা ঐ নারী বিষপানে আত্মহত্যা করেছেন। তারপরেও আমরা পোস্ট মর্টেম রিপোর্টের অপেক্ষায় আছি।



