রংপুর প্রাইম মেডিকেল কলেজে নার্সিং ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৩

রংপুর প্রাইম মেডিকেল কলেজে নার্সিং ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

দ্বিতীয়বারের মতো রংপুর প্রাইম নার্সিং কলেজ ও প্রাইম মেডিকেল কলেজ কেন্দ্রে সরকারি ভাবে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরিক্ষায় দুই হাজার বিএসসি বেসিক নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন।

ভর্তি পরিক্ষার কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান। এসময় ভর্তি পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পুর্ণ করতে সহযোগিতা করেন প্রাইম মেডিকেল কলেজের পরিচালক শরিফুল ইসলাম রাবু, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন, অতিরিক্ত পরিচালক অবসর প্রাপ্ত মেজর মোঃ হারুন অর রশীদ।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে, সরকারের সকল নিয়ম কানুন মেনে সুষ্ঠু পরিবেশ ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।