কাউনিয়ায় কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Editor

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩
কাউনিয়ায় কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: শাহনাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সমাজসেবা অফিসার সামিউল আলম,যুব উন্নয়ন অফিসার,সামছুজ্জামান আজাদ প্রমুখ। ২০২৩-২৪ অর্থ বছরে উফশী মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন বীজ, রাসায়নিক সার ৯৫০ জন কৃষক ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার ৭০ জন কৃষক কে প্রদান করা হয়েছে।