মিঠাপুকুরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু
মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর পৃথক ঘটনায় তিন সন্তানের জননী এক নারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ (২৫-জুন) রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। অপরদিকে দুই সন্তানের জনক এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর স্বজনরা জানান, উপজেলার ০২ নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর পশ্চিম বারই পাড়া গ্রামের শ্রী- প্রদীপ চন্দ্র বর্মনের স্ত্রী অঞ্জলি রানী (৫৫), বোনের বাড়ি থেকে চার্জার ভ্যান যোগে ফেরার পথে এরশাদ মোড় এবং ধাপের হাটের মধ্যেবর্তী ইট ভাটা সংলগ্ন একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন অঞ্জলি রানী। অটোভ্যান এবং অটো চালক উভয়ে অঞ্জলি রানীকে পাকা রাস্তায় রেখে দ্রুত সটকে পড়েন। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে প্রদীপ চন্দ্র বর্মন এবং তার স্বজনরা স্থানীয়দের সহায়তায় শনিবার (২৪-জুন) বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) সকাল আনুমানিক, সাত ঘটিকার সময় অঞ্জলি রানী মৃত্যু বরণ করেন। অঞ্জলি রানীর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তার স্বজনরা।
এদিকে আজ রবিবার (২৫-জুন) উপজেলার ০৮ নং চেংমারী ইউনিয়নের তাহিয়ারপুর গ্রামে নিজ বাড়ির বসতঘর থেকে আব্দুল কাদের জিলানী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। আত্মহননকারী যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান তার বাবা আব্দুস সাত্তার। মৃত- আব্দুল কাদের জিলানী, দুই সন্তানের জনক। শনিবার দিবাগত রাতেই ফোন করে তার বোন জামাইকে আত্মহত্যার আগাম বার্তা জানিয়েছিলেন আব্দুল কাদের। যদিও পরিবারের দাবি, মানসিক সমস্যা থাকায় তারা বিষয়টি গুরুত্ব দেননি।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



