সৃষ্টিশীল কাজে শিশুদের সম্পৃক্ত করতে হবে. . . . রংপুরের জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান বলেছেন, সন্তানকে মাদকমুক্ত রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার মতো সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত করতে হবে। তাদের ভালো পরিবেশ দিতে হবে। আগামী দিনের জন্য তাদের তৈরী করতে হবে। তবেই আমরা ভালো প্রজন্ম পাবো।
শনিবার বিকালে রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে রংপুর সাহিত্য একাডেমির নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিষেক অনুষ্ঠানের আলোচনায় রংপুর সাহিত্য একাডেমির সভাপতি হাই হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক ড. মুহাম্মদ হারুন অর রিশদ, লেখক ও সংগঠকি রেজাউল করিম মুকুল, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সওজ রংপুর এর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, কবি দিলরুবা শাহাদৎ, মাহিগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক ড. নাসিমা আক্তার, রংপুরের সাবেক কালচারাল অফিসার এসএম আব্দুর রহিম, ম্যানহার্ট ল্যাবঃ (ইউ) রংপুর এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শফিসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে রংপৃরের লেখক কবি সাহিত্যিকদের মেধাবী কৃতি সন্তারদের মাঝে সম্মননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা শেষে রংপুর সাহিত্য একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



