অভিযাত্রিকের ২৩০৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তির: অভিযাত্রিকের ২৩০৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। অভিযাত্রিক সাহিত্য সম্পাদক কবি মাসুদ বশীর এর সভাপতিত্বে ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকেল পাঁচটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২৩০৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
কবি ময়নুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় আসরে স্বরচিত কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ পাঠ করেন-তৈয়বুর রহমান বাবু, জোসেফ আখতার, মাহমুদ ইলাহী মণ্ডল, মাসুদ বশীর, নাহিদা ইয়াসমিন, সাঈদ সাহেদুল ইসলাম, ফারহান শাহীল লিয়ন, জাকির আহমদ, ময়নুল ইসলাম, রায়হান আহমেদ রিমন, মাহাতি মানসির, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ সায়েম, মোহাম্মদ মঈন প্রমুখ। আসরে পঠিত লেখাগুলো নিয়ে তাৎক্ষণিক আলোচনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক ছড়াকার সাঈদ সাহেদুল ইসলাম।
অভিযাত্রিক সহ-সভাপতি সিরাজুন নাহার সাথীর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে আসরে দোয়া করা হয়।
পরিশেষে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের সাহিত্য আসরের সমাপ্তি ঘোষণা করেন।



