কাউনিয়া মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মো:সাইফুল ইসলাম কাউনিয়া প্রতিনিধি, ‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ প্রতিপাদ্যে রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যা লি বের হয়। র্যা লি শেষে কলেজ হলরুমে এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারি অধ্যাপক রনজিৎ কুমার বর্মন, সহকারি অধ্যাপক ফিরোজ শাহ্, সহকারি অধ্যাপক আমিরুল ইসলাম, সহকারি অধ্যাপক গোলাম আজম, সহকারি অধ্যাপক দীপা রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা, বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারের সুদৃষ্টির দাবি জানান। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি বে-সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।



