রংপুরে তিন দফা দাবি বাস্তবায়নে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক॥ রংপুরে তিন দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে স্থানীয় কাষ্টমস কমিশনার অফিস সম্মুখে হারাগাছ সারাই মর্ণেয়া বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হারাগাছ সারাই মর্ণেয়া বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলু, বিড়ি লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়ামিন আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা ৩ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান। ৩ দফা দাবির মধ্যে রয়েছে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের পরিবর্তে ৭, ৮, ৯ টাকা কম মূল্যে বিড়ি বাজারজাতকরণ অবিলম্বে বন্ধ করতে হবে। বিড়ি শিল্প বন্ধ ও শ্রমিক বেকার করা চলবে না। শ্রমিকদের বাঁচার স্বার্থে ৬ দিনের কাজের ব্যবস্থা করতে হবে।
বক্তারা সরকার নির্ধারিত বিড়ি বিক্রয় মূল্য ১৮ টাকার চেয়ে কম মূল্যে বিড়ি বাজারজাত করার প্রতিবাদ জানান।



