শীতার্ত অসহায় মানুষের মাঝে শ্রমিক অধিকার আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

Editor

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

শীতার্ত অসহায় মানুষের মাঝে শ্রমিক অধিকার আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

শীতার্ত অসহায় মানুষের মাঝে শ্রমিক অধিকার আন্দোলনের শীতবস্ত্র বিতরণ শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার ১৮ জানুয়ারী’২৪ বিকেল ৪ টায় রংপুর নগরীর মাহিগন্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা এডভোকেট পলাশ কান্তি নাগ। এ সময় উপস্থিত ছিলেন নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস,সদস্য সচিব সানজিদা আক্তার, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সুভাষ চন্দ্র বর্মন, সদস্য সবুজ রায়,আতোয়ার হোসেন বাবু প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, চলমান শৈতপ্রবাহে শ্রমজীবী মানুষের দুর্দশার অন্ত নেই। বিশেষত শিশু ও বৃদ্ধ মানুষজন শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে। গত কয়েকদিনে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমনকি অগ্নিদগ্ধ হয়ে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। শাসকগোষ্ঠীর উন্নয়নের ডামাডোলে শীতার্ত মানুষের কান্না চাপা পড়েছে। সরকারি ত্রাণ তৎপরতা পর্যাপ্ত নয়। শীতবস্ত্রের অভাবে মানুষের অবর্ণনীয় কষ্ট উন্নয়ন বৈষম্যকেই নির্দেশ করে। নেতৃবৃন্দ, শীতার্ত অসহায় মানুষের মাঝে সরকারী ত্রাণ তৎপরতা জোরদার করার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।