রংপুরে বর্ণাঢ্য আয়োজন আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক: মহানমু্ক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল ও ইতিহাস ঐতিহ্যের বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ। এ উপলক্ষে রোববার বিভিন্ন প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগ: বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর দ্বিতীয় দিন রোববার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক কর্মসূচী পালন শুরু হয়। এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান প্রদান করে নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১ টায় শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে অসহায় দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পরে বিকেল ৪ টায় বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। বিকেল সাড়ে ৫ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক এমপি-মন্ত্রী এইচ এন আশিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক বানিজ্যমন্ত্রী ও বর্তমান বানিজ্যমন্ত্রণালয়ের স্থায়ী সম্পর্কিত কমিটির সভাপতি টিপু মুনশি এমপি। রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, মিঠাপুকর ৫ আসনের এমপি জাকির হোসেন, রংপুর গংগাচড়া ১ আসনের এমপি আসাদুজ্জামান বাবলু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, জেলা কৃষকলীগের আহবায়ক প্রাণ কৃষ্ণ গোস্বামী, জেলা যুবলীগের সভাপতি লক্ষিন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আবু তালহা বিপ্লব, জাসেম বিন জুম্মন, ওয়াসিমুল বারী সিমু, জিন্নাত হোসেন লাভলু, এরশাদুল হক রঞ্জু। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে রংপুর জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুবমহিলালীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামীলীগ: বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ঘোড়ার গাড়ি, ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে এবং বিশাল জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে রংপুর মহানগর আওয়ামীলীগ। শোভাযাত্রাটি রংপুর জিলা স্কুল মাঠ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই বর্ণিল আর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাদা আরমান, হারাগাছ থানা আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পশুরাম থানা আওয়ামীলীগের সভাপতি হারাধন রায় হারা, সাধারণ সম্পাদক মামুন উর রশীদ মামুন, তাজহাট থানা আওয়ামীলীগের সভাপতি এমাদ উদ্দিন আহমেদ. হাজিরহাট থানা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, মাহিগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ডা. তাজুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান পাটোয়ারী মিঠু, মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর মহিলালীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ অন্যান্য নেতৃৃবন্দরা। শোভাযাত্রায় অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।



