আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেট্রোপলিটন থানা আওয়ামীলীগের শোভাযাত্রা
জেলা প্রতিনিধি, রংপুর: মহানমু্ক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল ও ইতিহাস ঐতিহ্যের বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগ। রোববার বিকেলে নগরীর জেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রসিকের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রসিকের কাউন্সিলর শাহাজাদা আরমান। শোভাযাত্রায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।



