রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশনের বনভোজন
নিজস্ব প্রতিবেদক: রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্বপ্নপুরিতে ফ্যামিলি এবং স্পন্সর মেম্বার সহ প্রায় একশ জন এই বনভোজনে অংশ নেন। দুপুরের খাওয়ার পরে স্পন্সরদের মাঝে ক্রেস্ট বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরপর অংশগ্রহণকারী প্রতিটি পরিবার এবং শিশুদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয় আয়োজকের পক্ষ থেকে। বনভোজনে আলোচনায় প্লাটিনাম স্পন্সর হিসেবে এসিআই এনিমেল হেলথ লিমিটেডের সেলস্ ম্যানজার কামরুল হুদা, এমএম এগ্রো লিমিটেডের আরিফ, গোল্ড স্পন্সর হিসেবে রালস্ এগ্রো লি ক্রেস্ট নেন ন্যাসনাল সেলস ম্যানেজার মোফাক্কারুল ইসলাম। সিলভার স্পন্সর হিসেবে অপসোনিনের রিজওনাল ম্যানেজার আর এম রুমান কবির, অপসোনিন এগ্রোভেটের রিজিওনাল ম্যানেজার এমডি.ইব্রাহীম, ইমপপাল্স এগ্রিসায়েন্সের:সাজ্জাদ এবং এসএমজির ম্যানেজার মি.ফারুক হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডাঃ মাহমুদ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ডাঃ এ এফ এম শামীম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ ভূবনানন্দ রায় সবুজ। অতীতে সংগঠনের বিভিন্ন সেবামূলক কাজের কথা তুলে ধরে এবং এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় আয়োজকের পক্ষ থেকে। এই বনভোজনে দায়িত্বে ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ডাঃ মাহমুদ এবং সদস্যসচিব ডাঃ বাপ্পী, সদস্য ডাঃ শ্যামল সরকার, ডাঃ শাহ আযম, ডা: মিলকান, ডাঃ রাফসান জনি, ডাঃ রাহী এবং ডাঃ জিম।



