রংপুর অঞ্চলের বৈষম্য আগামী বাজেটে কমানোর ব্যবস্থা নেয়া হবে – চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড
নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিভিাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ বলেছেন, রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য আগামী বাজেটে কমানোর ব্যবস্থা নেয়া হবে। জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে এবারের বাজেটে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আরডিআরএস মিলনায়তনে রংপুর চেম্বার ও জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে (২০২৫ – ২৬) প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ল্যান্ড রেজিষ্ট্রেশন বিষয়ে আমরা কাজ করছি। এটি সহজীকরণ করা হবে। এডিআর বিষয়ে আরো প্রচারণা করা হবে। রংপুরের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে সরকারের দৃষ্টি আর্কষণ করা হবে। ১৮ কোটি মানুষের চোখকে ৩৬ লাখ মানুষের চোখ বানাতে হবে। কমপাইল ট্যাক্স পেয়ারদের সুবিধার আওতায় আনা হবে। এর আগে রংপুর চেম্বারের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
তিনি আরো বলেন, রংপুর অঞ্চল খুবই সমৃদ্ধ এখানে নূরল দীন, বেগম রোকেয়া ও আবু সাইদের মতো বীরের জন্ম। কোন অঞ্চলকেই বৈষম্যের রেড়াজালে পড়তে হবে না। সকল এলাকাকে ট্যাক্সের আওতায় আনা হবে। গত বছর ৪ লাখ ট্যাক্স রিটার্ণ ছিল এবার সাড়ে ১৪ লাখ ট্যাক্স রিটার্ণ অনলাইনে পেয়েছি। ভ্যাট কমানোর বিষয়টি কঠিন হলেও এ বিষয়ে কাজ করা হবে। উন্নয়নশীল দেশের জন্য রেভিনিউ যোগার করা খুবই কঠিন। আমরা তিন ভাগের দুই ভাগ রাজস্ব গরীব ব্যাবসায়ীদের নিকট থেকে পাই এ নিয়ম ঠিক নয়। রাষ্ট্র করের টাকা অপচয় করলে সমস্যা সৃষ্টি হয়। ব্যবসায়ীদের সারচার্জ বিষয়েও এবার কাজ করা হচ্ছে। সেরা করদাতা ও কর বাহাদুরসহ বিভিন্ন পুরস্কার প্রাপ্তদের সম্মান জানানোর বিষয়টি সরকারের বিভিন্ন বিভাগকে জানানো হবে। ভ্যাট রিটার্ণ প্রক্রিয়া আরো সহজীকরণ ও ট্যাক্স বিষয়ে আরো কাজ করা হবে।
রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ( করনীতি) সদস্য একেএম বদিউল আলম, ( মূসকনীতি) মোঃ আব্দুর রউফ, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ, রংপুর কর আঞ্চলের সাবেক কমিশনার মোঃ আব্দুস সবুর খান, সদ্য যোগদানকৃত কমিশনার মোঃ মহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা চেম্বারের প্রেসিডেন্ট আলহাজ¦ শরীফ হোসেন, গাইবান্ধা চেম্বারের পরিচালক আব্দুল লতিফ হক্কানী, লালমনিরহাট চেম্বারের সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান বকুল, কুড়িগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল আজিজ মিয়া, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট আলী আহমেদ চান, বিশিষ্ট ব্যবসায়ী কাওছার জামান বাবলা, সিনিয়র সাংবাদিক মামুন ইসলাম, বেরোবি শিক্ষক ওমর ফারুক, মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, বিড়ি শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, আমদানি রপ্তানিকারক ইফতেখারুল আমিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর চেম্বারের সাবেক পরিচালক রিয়াজ আহমেদ শোভন প্রমুখ।



