শিল্প-সাহিত্য আলোকিত মানুষ তৈরী করে…………..বেরোবি ভিসি

Editor

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫
শিল্প-সাহিত্য আলোকিত মানুষ তৈরী করে…………..বেরোবি ভিসি
 
জেলা প্রতিনিধি, রংপুর: শিল্প-সাহিত্যে সৃজনশীলতা রয়েছে। এই শিল্প-সাহিত্য আলোকিত মানুষ তৈরী। যারা এই শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত তারা সমাজ ও মানুষকে নিয়ে সুদুর প্রসারী চিন্তা ভাবনা করেন, তারা তাদের লেখণির মাধ্যমে সমাজ সংস্কারে কাজ করেন বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী।
শনিবার (১০ মে) সন্ধ্যায় টাউন হলে রংপুর সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের মুখপত্র মাটি’র মোড়ক উন্মোচন, আলোচনা, গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রফেসর ড. মো: শওকাত আলী বলেন, যারা সমাজের আলোকিত মানুষ, যারা গুণিজন তাদের সম্মান করা আমাদের সবার দায়িত্ব। শিল্প সাহিত্যের আলোকিত মানুষের আজকের দর্শন আগামী প্রজন্মের জন্য পথ প্রদর্শক। আমাদের আগামী প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত করতে হবে। কেননা এই শিল্প সাহিত্য মানুষকে সংবেদনশীল ও সমাজের দায়িত্ব নিতে শেখায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সাহিত্য একাডেমি’র সভাপতি হাই হাফিজ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু,  শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অঞ্জলিকা সাহিত্য পত্রিকার সম্পাদক কবি দিলরুব শাহাদৎ, জেলা কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুন নবী ডলার, সাহিত্যিক রানা মাসুদ. রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সরকার মাজহারুল ইসলাম মান্নান। সঞ্চালনা করেন রংপুর সাহিত্য একাডেমি’র সাধারণ সম্পাদক শাহ আলম।
এবারে রংপুর সাহিত্য একাডেমি থেকে গুণিজন সংবর্ধনা দেয়া হয়েছে ১২ জনকে। তারা হলেন চিকিৎসা সেবায় ডাঃ মফিজুল ইসলাম মান্টু, প্রতিবন্ধী শিক্ষায় নাসরীন দিলারা আফরোজ পল্লবী, প্রাবন্ধিক বিমলেন্দু রায়, গর্বিত পিহা হিসেবে প্রকৌশলী ফজলুল হক, হোমিও চিকিৎসা সেবায় ডা: আকতার হোসেন চৌধুরী বাদল, বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া, সংগঠকে নুর মোহাম্মদ, নাট্য সংগঠকে মাহবুবুল আলম খান, ভাওয়াইয়া শিল্পী হিসেবে এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাংবাদিকতায় মাহবুবুল ইসলাম,  তরুণ সংগঠকে আব্দুল মালেক, বীরমুক্তিযোদ্ধা মাহবুবার রহমান।
এর আগে সংগঠনের মুখপত্র হিসেবে মাটি’র মোড়ক উন্মোচন করা হয়। পরে আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।