রংপুরের মহিউদ্দিন সোহান ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: রংপুরের কৃতি সন্তান মহিউদ্দিন সোহান সম্প্রতি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন। মহিউদ্দিন সোহান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মহিউদ্দিন সোহান। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক এজিএস (AGS) এবং সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা কলেজে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সংগঠিত করে তাদের পাশে থাকাই তার প্রধান লক্ষ্য। সেই লক্ষ নিয়ে তিনি ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা এবং নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এছাড়াও জাতীয়তাবাদী আদর্শের একজন দক্ষ সৈনিক হিসেবে /নিজেকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা/তার মধ্যে সবসময় লক্ষ করা যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া যে আপসহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ছাত্রসমাজ ও সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করাই বর্তমানে ছাত্রদলের নেতা-কর্মীদের প্রধান লক্ষ্য বলে মনে করেন মহিউদ্দিন সোহান।


