কবি রোমেনা চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত 

Editor

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ২, ২০২৬
কবি রোমেনা চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত 
নিজস্ব প্রতিবেদক: রংপুরের নারী সাংবাদিকতার পথিকৃৎ, বহু গ্রন্থ প্রনেতা কবি রোমেনা চৌধুরীর ১৬  তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় নগরীর রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় স্মৃতিচারণ করেন রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোঃ জুননুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, কবি দিলরুবা শাহাদাৎ, লেখক আমজাদ হোসেন সরকার, গীতিকার শিল্পী খ ম আলী সম্রাট, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুন নবী চৌধুরী ডলার, ছড়াকার-গীতিকার এস এম খলিল বাবু, কবি তৈয়বুর রহমান বাবু, মামুনুর রশীদ, এডভোকেট ফিরোজ চৌধুরী গুঞ্জন, আশরাফ বাবু, কবি মোনালিসা রহমান, সাংবাদিক মেরিনা লাভলী, কবি রোমেনা চৌধুরীর ছোট জামাই নুরুজ্জামান মানিক, সাংবাদিক ও গীতিকার রেজাউল করিম জীবন।
সভাপতিত্ব করেন রোমেনা চৌধুরীর মেয়ে নাহিদ শারমিন শান্তা। সঞ্চালনা করেন কণ্ঠশিল্পী মকসুদার রহমান মুকুল। স্মৃতিচারণ শেষে কবি রোমেনা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে রংপুরের কবি সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।