ছাদকৃষি হবিগঞ্জ ফেসবুক গ্রুপের সদস্যদের মিটআপ অনুষ্ঠিত

প্রকাশিত: 2:54 PM, August 3, 2026

হবিগঞ্জে ‘ছাদকৃষি হবিগঞ্জ’ ফেসবুক গ্রুপের সদস্যদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মিটআপ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সদস্যরা ছাদকৃষি বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, সফলতা ও বিভিন্ন সমস্যা-সমাধান নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফল, ফুল, সবজি ও শৌখিন গাছের চারা বিনিময়। এ উদ্যোগের মাধ্যমে ছাদকৃষিকে আরও জনপ্রিয় করা, পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।

মিটআপে উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আগ্রহ প্রকাশ করেন, যাতে নতুন ছাদকৃষি উদ্যোক্তারা উৎসাহিত হন এবং সবুজায়নের এ উদ্যোগ আরও বিস্তৃত হয়।