আওয়ামীলীগ নেতা মওলার জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ
রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মন্ডল মওলা’র জন্মদিন উপলক্ষে দোয়া ও এতিম খানায় খাবার বিতরণ করা হয়।
রোববার মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তাইফুর মন্ডল, ৭ নং লতিবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেব লীগের সভাপতি আপেল মাহমুদ, মিঠাপুকুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ক্রিয়া সম্পাদক ও ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের সাধারণ সম্পাদ শরিফুল ইসলাম । শীববাজার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর ইসলাম সহ অনেকে।

জন্মদিন উপলক্ষে দুপুরে মিঠাপুকুর উপজেলার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের মুরাদ্দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও ছাত্র -ছাত্রী, শিক্ষকদের মিষ্টি বিতরণ করা হয়। তা ছাড়া ও বিভিন্ন ইউনিয়নের তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।



