রংপুর সিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন তোতা

Editor

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

রংপুর সিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন তোতা

জেলা প্রতিনিধি, রংপুর॥
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ নম্বর সাধারণ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা।

রোববার(১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন।

তিনি আরো জানান, স্থানীয় সরকার বিধিমালা (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২১ অনুযায়ী রংপুর সিটির ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সলর পদে দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। একজন হলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা ও বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজ আরজু। গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে দুজনের প্রার্থীতা বৈধ হয় কিন্তুতথ্য গোপন করার বিষয়টি উল্লেখ করে জাহাঙ্গীর আলম তোতা অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আরজুর মনোনয়ন বাতিল চেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিল শুনানিতে মালেক নিয়াজ আরজুর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। প্রতীক বরাদ্দে ওই ওয়ার্ডে আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্ত। ফলে ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আর কোন নির্বাচন হবে না।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা বলেন, আমি এর আগেও কাউন্সিলর ছিলাম। এবারে আমরা দুইজন প্রতিদ্বন্দ্বি ছিলাম। একজনের মনোনয়ন বাতিল হওয়ায় আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত মনোনিত করে করে চিঠি দেয়া হয়।