রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রোজী সম্পাদক মামুন

Editor

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রোজী সম্পাদক মামুন

 

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের (২০২২- ২০২৪) দুই বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের দুইদিনব্যাপী ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সাধারণ সভায় হাসনা হেনা বেগম রোজীকে সভাপতি ও মামুন উর রশীদ মামুনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুনীল সরকার ও ড. নাসিমা আকতার, যুগ্ম সম্পাদক মারুফ হোসেন মাহাবুব, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মন্ডল, সাহিত্য সম্পাদক আফরোজা বেগম, সহ-সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান সাজু, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুছ ছালাম, সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায়, সহ সঙ্গীত সম্পাদক সুফি জাহিদ হোসেন, পাঠাগার সম্পাদক হেলেন আরা সিডনী, সহ পাঠাগার সম্পাদক মমতাজুর রহমান বাবু, নাট্য সম্পাদক নীরেশ চন্দ্র মুখার্জী, সহ নাট্য সম্পাদক সারথি রাণী সাহা, যুব ও সমাজকল্যাণ সম্পাদক এড সাজ্জাদ উর জামান, সহ যুব ও সমাজকল্যাণ সম্পাদক আফিফা ইশরত চেতনা, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রেজিনা সাফরিন, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আরা, প্রচার সম্পাদক নূর উন নবী, সহ প্রচার সম্পাদক মেসবাহ উর রহমান, দপ্তর সম্পাদক আফজাল হোসেন, সহ দপ্তর সম্পাদক পূর্ণিমা রাজ, কার্যকরী সদস্য হলেন  ডা. মফিজুল ইসলাম মান্টু, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, স্বাত্ত্বিক শাহ আল মারুফ, এড. জাকিয়া সুলতানা চৈতী, নিশাদ নিগার করবী, দিলীপ কুমার রায়।

রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন।

এদিকে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রাচীনতম সংগঠন অভিযাত্রিক, সাহিত্যের কাগজ মৌচাক, ছড়া সংসদ রংপুরসহ বিশিষ্ট সাহিত্য সংস্কৃতি এবং সুধিজনেরা।