কিশোর-কিশোরী পুষ্টি সচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহবান জাকিয়া বারী মমের

Editor

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

কিশোর-কিশোরী পুষ্টি সচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহবান জাকিয়া বারী মমের

বাংলাদেশ পুষ্টি ক্ষেত্রে অনেক অর্জন করেছে কিন্তু কিশোর-কিশোরীদের পুষ্টি সচেতনতায় সবাইকে এগিয়ে আসতে হবে, রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুুর বড়গোলা উচ্চ বিদ্যালয়ে জানো প্রকল্পের বিদ্যালয় পরিদর্শনকালে বিশিষ্ট টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী জাকিয়া বারী মম এসব বলেন।

বিদ্যালয় পরিদর্শনকালে মম বিদ্যালয়ের জলবায়ু সহিষ্ণু সবজি বাগান, কিশোর-কিশোরী কর্ণার, কারাতে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে জাকিয়া বারী মম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং পুষ্টি সচেতনতা নিয়ে সংবাদ প্রচারে সংবাদকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।

সরকারের সহায়ক প্রকল্প হিসেবে রংপুর ও নীলফামারী জেলার নির্বাচিত ১৬৯টি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি ২৮টি মাদ্রাসায় কাজ করছে জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প। এই প্রকল্পের অর্থায়নে ইউরোপিয়ান ইউনিয়ন সহ-অর্থায়নে আছে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন। কারিগরি সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাস্তবায়ন করছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।