কাউনিয়া ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
মোঃ সাইফুল ইসলাম, কাউনিয়া: প্রগতিশীল প্রযুক্তি অন্তভুক্তিমূলক উন্নতি” প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। সোমবার (১২ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা ইয়াছিন, উপজেলা প্রকৌশলি আসাদুজ্জামান জেমি,প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব,সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম,যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার, মৃত্যুঞ্জয় কুমার সেন,তথ্য আপা আক্তার জাহান প্রমুখ। বক্তারা বলেন-ডিজিটাল বাংলাদেশের কল্যাণে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয় চলে এসেছে। স্বচ্ছতার দ্বার উন্মোচিত হওয়ায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।



