রংপুরে পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদককারবারী গ্রেফতার
নিয়মিত অভিযানের অংশ হিসেবে যানবাহন তল্লাসীকালে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ নুরুজ্জামান নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতার নুরুজ্জামান টাঙ্গাইল জেলার উত্তর হুগড়া এলাকার লাল মিয়ার ছেলে।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ রংপুর।
প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, দুপুরে তাজহাট থানার ঘাঘটপাড়া ব্র্যাক অফিসের সামনে পাকা রাস্তার উপর পুলিশ ও সেনাবাহিনীর টিমসহ যানবাহন তল্লাশী শুরু করে। তল্লাশীকালে দশনা থেকে মর্ডাণ মোড় অটো যোগে যাত্রীবেশে যাওয়ার সময় সেনাবাহিনী ও পুলিশের সংকেত পেয়ে নুরুজ্জামান নামে এক মাদককারবারী পালানোর চেষ্টা করে। পরে যৌথ বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছে থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে অপর একটি অভিযানে ১ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গংগাচড়া থানার ৫নং লক্ষীটারি ইউনিয়নের পূব ইচলী কাকিনা থেকে রংপুরগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় একটি মোটরসাইকেল আটক করে তল্লাসী চালিয়ে সাদা বাজার করা ব্যাগের ভিতর সাদা পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে তারা। তল্লাসীকালে রংপুরের বদরগঞ্জ থানার শংকর মন্ডলপাড়া এলাকার মৃত মকবুলের ছেলে মহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে দুটি মাদকমামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।



