রংপুর সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: 9:52 PM, March 9, 2025

রংপুর সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে রোববার (৯ মার্চ) বিকেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর আহার হোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ সালেকুজ্জামান সালেক, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিটি প্রেসক্লাবের আজীবন সদস্য তানভীর হোসেন তুষার, অন্তর রহমান প্রমুখ। মাহফিলে সভাপতিত্ব করেন সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক।

পরে দেশ জাতি ও মুসলিম উম্মার সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নবীনগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।