রংপুরে বিদেশী পিস্তলসহ ১জন গ্রেফতার

Editor

প্রকাশিত: 5:41 PM, January 15, 2023

রংপুরে বিদেশী পিস্তলসহ ১জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুরে ইউএসের তৈরী পিস্তলসহ  ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত হানিফুর রহমান সৈকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার(১৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে নগরীর কামালকাছনা মায়াময়ী সড়কের ১৩৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে মরহুম আব্দুল মোনেম এর ছেলে হানিফুর রহমান সৈকতকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার সৈকতের কাছে থেকে ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড কার্তুজসহ ইউএস এর তৈরী বিদেশেী পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও ঐ বাসা থেকে ১ টি ট্যাটা, ১ টি এসএস পাইপ ও লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হানিফুর রহমান সৈকত মহানগরীর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির সাথে যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। গ্রেফতারকৃত হানিফুর রহমান সৈকতের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।