কথাসাহিত্যিক রানা মাসুদের জন্মদিন পালন
কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে নানা আয়োজনে পালিত হয়েছে অভিযাত্রিক সভাপতি, সংগঠক ও কথা সাহিত্যিক রানা মাসুদের জন্মদিন। শনিবার সন্ধ্যায় অভিযাত্রিক কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে কথাসাহিত্যিক রানা মাসুদকে ফুলের শুভেচ্ছা জানান রংপুরের কবি সাহিত্যিকরা।
ফুলের শুভেচ্ছা জানান, কবি তৈয়বুর রহমান বাবু, প্রবন্ধকার সালমা সেতারা, ছড়াকার গীতিকার সাঈদ সাহেদুল ইসলাম, কবি ও গীতিকার জাহিদ হোসেন, কবি মাসুদ বশীর, সুরকার, সঙ্গীত প্রশিক্ষক ফারহান শাহীল লিয়ন, কবি ও সাংবাদিক রিতা সিদ্দিকী, কবি তাপস মাহমুদ, উপস্থাপক শরিফ উর রহমান শরীফসহ অন্যান্য কবি সাহিত্যিক।
মাসুদ রানা যিনি রানা মাসুদ নামেই লেখার জগতে পরিচিত। তিনি একজন পুরোদস্তুর লেখক। রানা মাসুদ কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ও ইতিহাস বিষয়ে লেখালেখি করেন।



