রংপুরে জাকপের ত্রয়োদশ কবিতা পারায়ন উৎসব

Editor

প্রকাশিত: 8:27 PM, February 10, 2023

রংপুরে জাকপের ত্রয়োদশ কবিতা পারায়ন উৎসব

বাংলা ও বাঙালির চেতনায় শাণিত হোক বাংলা কবিতা এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় শাখা রংপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ কবিতা পারায়ণ উৎসব।
শুকবার(১০ ফেব্রুয়ারী) নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত হয় আবৃতি প্রতিযোগিতা, র‌্যালী, কবিতা পাঠ, আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য র‌্যালীর মধ্যদিয়ে শুরু হয় উৎসবের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব শেষে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করা হয় সংগঠনের পক্ষ থেকে। পরে হলরুমে অনুষ্ঠিত হয় সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশীদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে সাবেক সচিব কবি অর্ণব আশিক, রবীন্দ্র গবেষক ড. নীলিমা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম চাঁদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সভাপতি বিপ্লব প্রসাদ। আর সভাপতিতত্ব করেন জাতীয় কবিতা পরিষদ রংপুরের সভাপতি কবি ব্রজগোপাল রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক কবি মনজিল মুরাদ লাভলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক মৌসুমী শঙ্কর ঋতা ও সদস্য সচিব মিনার বসুনীয়া।
এবারে জাতীয় কবিতা পরিষদ রংপুরের অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় সংগীতে রংপুরের সংগীত শিল্পী আব্দুল গফুর সরকার, ঝিনাইদহের কবি গুলজার হোসেনকে।
পরে ফারহান শাহীল লিয়নের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংগীত অনুষ্ঠান। এর আগে সকালে ত্রয়োদশ কবিতা পারায়ণ উৎসব উপলক্ষে আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদ রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক অনিন্দ্য আউয়াল।
ত্রয়োদশ কবিতা পারায়ণ উৎসবে অংশ নেন রংপুর বিভাগের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকরা।