বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট, বি,এস,আর,আই এর মাঠ দিবস পালিত

Editor

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট, বি,এস,আর,আই এর মাঠ দিবস পালিত

আখের চাষ বাড়াতে ও একই জমির বহু ব্যবহার বাড়াতে রংপুরে মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট, বি,এস,আর,আই। সম্প্রতি রংপুর সিটি কর্পোরেশন এলাকার উত্তম বারঘরিয়া এলাকায় চাষাবাদ সম্পর্কে জানাতে ৮০ জন কৃষককে নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করে তারা। ২০২২-২০২৩ অর্থবছরে স্থানীয় কয়েকজন কৃষককে বিনামূল্য সকল সহযোগীতা দিয়ে প্রদর্শনী প্লট করে ,বি,এস,আর,আই প্রকল্প সংশিষ্টরা।

আর এই প্রদর্শনী প্লট দেখে উদ্বুদ্ধ হয় সেখানকার কৃষক। তাই এর সুফল জানাতে মাঠ দিবসের আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। মাঠ দিবসে বি,এস,আর,আই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.আবু তাহের সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ড.ওমর আলী, এছাড়ায়ও বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলামীন হোসেন তালুকদার, বিভাগ বিএসআরআই এর কীট তত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুর আলমসহ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা। এদিকে মাঠ দিবসের আলোচনার আগে অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেন প্রদর্শনী প্লট।