রংপুরে বাউন্ডারি ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ
রংপুরে জোরপূর্ববক বাউন্ডারি ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আফছারুল ইসলাম ও আফজাল হোসেন নামে দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ এনে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নগরীর নুরপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে জাকারিয়া জেরিন।
অভিযোগ সুত্রে জানা যায়, হাজির হাট থানাধীন গোপিনাথপুর মৌজার জে এল নং ১০৯, বর্তমান দাগ ২০০৫, সাবেক দাগ-৩১৫৩, ডিপি, খতিয়ান নং ২৫৫, এর ১৯ শতাংশ জমি। যা পৈত্রিক সম্পত্তি। পৈত্রিক সম্পত্তি হওয়া সত্বেও আফছারুল ইসলাম ও আফজাল হোসেন নিজ দখলে নেয়া উদ্দেশ্যে ভুয়া খারিজ করে। যা পরবর্তিতে ভুমি অফিসে মিস মোকাদ্দমায় দায়ের করে জাকারিয়া জেরিন এবং তাদের পক্ষে রায় দেয়। রায় জাকারিয়া জেরিনের পক্ষে হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে জমি দখলের চেষ্টায় লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই মঙ্গলবার দুপুরে জমিতে দেয়া বাউন্ডারি ভেঙ্গে ফেলে দখলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনা জানার পর জমিতে গিয়ে তাদের এ বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে এবং জীবননাশের হুমকি প্রদান করে।
পরবর্তিতে ওই জমির অংশীদার অন্যান্য ভাই বোনের সাথে আলোচনা করে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করে জাকারিয়া জেরিন।
অভিযোগ বিষয়ে আফজাল হোসেনের ফোনে কয়েকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার এএসআই রাজু খান জানান, অভিযোগটি হাতে এসেছে, অন্য কাজ থাকায় আজকে যাওয়া সম্ভব হয়নি। আজ (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



