শিখা সংসদ রংপুরের কার্যকরি কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদকঃ উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শিখা সংসদ রংপুরের তিন বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শিখা কার্যালয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। আবারো ৩ বছরের জন্য সভাপতি বিপ্লব প্রসাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি নিপুন রায়, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, মোস্তাকিমুর রহমান রুপম, মাহবুবর রহমান, সহ-সাধারণ সম্পাদক পার্থ বোস, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম হীরা, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, নাট্য সম্পাদক জাহাঙ্গীর কবীর, সহ-নাট্য সম্পাদক আসাদুজ্জামান রিপন, কোষাধ্যক্ষ হাসানুজ্জামান নান্নু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার পাল, সহ- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার দেব কুটু, প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক বাপন সরকার, সমাজসেবা সম্পাদক রীতা সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য মাহবুব রহমান, নিরঞ্জন ঘোষ, তপন শর্মা, জীবন কৃষ্ণ ঘোষ, আহসান আহমেদ, আবুল কালাম আজাদ, নাফিসা নুসরাত মৌ ও জাফর আলী। কমিটির প্রধান উপদেষ্টা বেনী মাধব বণিক, উপদেষ্টা নন্দ কিশোর বণিত, রশিদ আহমেদ, গোলাম সরওয়ার মির্জা, মমতাজ আর্জমান্দ বানু মঞ্জুরী, হোসনে আরা বেগম, রামকৃষ্ণ সোমানী, চিত্তরঞ্জন রায়, মাহতাব লিটন, কামরুল হুদা ভোম্বল ও মোস্তফা কামাল বিন মজিদ রাঙ্গা। এ কমিটি আগামী ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
উল্লেখিত কমিটি গঠনে প্রস্তাবক ও অনুমোদন প্রদান করেন প্রতিষ্ঠাতা সদস্য বীরেন্দ্র নাথ সরকার ও মাধব চন্দ্র সরকার।



