প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিযাত্রিকের তিনদিনব্যাপী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: ইতিহাস ঐতিহ্যের অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী আয়োজনে থাকবে লেখাজোখা কর্মশালা, কবিতা আবৃতি প্রতিযোগিতা, আলোচনা, কবিতাপাঠ, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শুক্রবার বিকেল ৩ টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে লেখাজোখা কর্মশালার মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে। লেখাজোখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ। বিশেষ অতিথি থাকবেন রংপুর প্রেসক্লাবের সভাপতি মনাবর হোসেন মনা, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, আলোচক থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোজাম্মেল হক, বেরোবির অধ্যাপক ড. তুহিন ওয়াদদু, সহযোগী অধ্যাপক মো: মোতাহার হোসেন সুজন ও অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।
পরের দিন শনিবার বিকেল ৩ টায় একই স্থানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আবৃত্তি প্রতিযোগিতা সম্মানিত অতিথি থাকবেন রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ, কবি ও সংগঠক হামীম আব্দুল্লাহ। সভাপতিত্ব করবেন উপকমিটির আহবায়ক তৈয়বুর রহমান বাবু।
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনি অনুষ্ঠান রোববার বিকেল ৩ টায় একই স্থানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচনা, কবিতাপাঠ, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন। সমাপনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং দ্বিতীয় পর্বে প্রধান অতিথি থাকবেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম(বার), পিপিএম(বার)। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার, বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন। সভাপতিত্ব করবেন অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ।



