রংপুরে প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ৩০ বছর উদযাপন
নিজস্ব প্রতিবেদক: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুরে আরডিআরএস এর বেগম রোকেয়া অডিটরিয়ামে রোববার (১২ মে) বাংলাদেশে ৩০ বছরের গৌরবময় যাত্রা উদযাপনকরেছে। গৌ্রবেরএই ৩০ বছর পথচলায় প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশ বিগত তিন দশক ধরেএকটি আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা হিসেবে সারা বাংলাদেশে সক্রিয়ভাবেদেশের ৪০ টি জেলায় কাজ করছে। ১৯৯৪ সালে, প্ল্যান ইন্টারন্যাশনাল সেবা প্রদানেরমাধ্যমে বাংলাদেশে তার উন্নয়ন প্রচেষ্টা শুরু করে এবং সময়ের সাথে সাথে বাংলাদেশেরসুবিধা বঞ্চিত শিশুদের; বিশেষত কন্যাশিশু ও যুবনারীদের অধিকার প্রতিষ্ঠায়, তাদের শিক্ষায়,সুরক্ষায়,তাদের দক্ষতা ও নেতৃ্ত্ব বিকাশে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে চলেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানেসভাপতিত্ব করেন প্ল্যানইন্টারন্যাশনালবাংলাদেশ এরকান্ট্রিডিরেক্টর কবিতা বোস। পরিবারপরিকল্পনাঅধিদপ্তরের বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আলআসাদমোঃ মাহফুজুলইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রায়হান কবির সম্মানিত অতিথি হিসেবেঅনুষ্ঠানেউপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, “প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশ শুরুথেকেই বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ে মাধ্যমে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে প্ল্যানইন্টারন্যাশনাল এর কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ হয়েছিল।শিশু ও যুবদের উন্নয়নে তাদের কাজ প্রশংসার দাবিদার।”

জাতীয়সংগীতের মধ্য দিয়ে উদযাপন অনুষ্ঠানের শুরু হয় । প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানেরউদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশ এরকান্ট্রিডিরেক্টরকবিতা বোস স্বাগত বক্তব্য প্রদান করেন।বিশিষ্ট প্যানেলিস্টদের সাথে একটি প্যানেলআলোচনার আয়োজন করা হয়েছিল, যা উদযাপন কে আরও সমৃদ্ধ করেছে। যেখানে আলোচক বৃন্দ জলবায়ুপরিবর্তন, কন্যাশিশু ও যুবনারীদের ক্ষমতায়ন, শিশু অধিকার ও সুরক্ষা এবং শিক্ষা সংক্রান্তগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।বাংলাদেশে প্ল্যান ইন্টারন্যাশনাল এর ৩০ বছরেরকার্যক্রমের সফলতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।বিশিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতাএবং বন্ধুশিশুদেরউন্নয়নের গল্প বলার অংশসহ বিভিন্ন সাফল্য এবং কৃতিত্ব প্রদর্শন করা হয়েছিল।প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশএর ৩০ বছরের বিভিন্ন সাফল্য নিয়ে প্রকাশিত একটি প্রকাশনা উম্মোচনকরেন প্রধান অতিথি। বিগত ৩০ বছরে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিবেদিতপ্রাণপ্রচেষ্টার মাধ্যমে দেশব্যাপী ও কমিউনিটির সাথে শক্তিশালী বন্ধন তৈরি করেছে।প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কিশোরী এবং যুব নারীদের নেতৃত্বের ভূমিকাগ্রহণ করতে, চলমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার জন্য একটি পরিবেশ তৈরি করে আসছে।প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এ দেশে বাল্যবিবাহ রোধ, শিক্ষা, জেন্ডার সমতা, যৌন ওপ্রজনন স্বাস্থ্য, সুরক্ষা ও কিশোরী ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সাফল্যেরসাথে বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে, যা এই প্রতিষ্ঠানটির কাজের মূলক্ষেত্র।বিশেষত, গত ১০ বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার,দূতাবাস, দাতা ও অংশীদার সংস্থা, স্বেচ্ছাসেবক, সমর্থক, সহযোগী যুব ও যুব গোষ্ঠীরসহায়তায় কন্যা শিশুর অধিকার ও চাহিদা পূরণে নিজেদেরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পেরেছে।
রেজিলিয়েন্সএবং মানবিক উৎকর্ষতা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে প্ল্যান বাংলাদেশ, দূর্যোগ ওমানবিক সংকটের সময় নৈতিক দায়িত্ব হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ও নিরলসভাবেকাজ করে যাচ্ছে। উল্লেখযোগ্য ভাবে, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায়প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে তৎপর কার্যক্রম চালু রেখেছে তা ক্ষতিগ্রস্তদেরচাহিদা পূরণ করে সংকটের জন্য একটি শক্তিশালী পদক্ষেপ প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটি সরকারেরসহায়তায় অন্তর্ভূক্তিমূলক মানসম্পন্ন শিক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারএবং যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা এর জন্য দক্ষতা এবং সুযোগের মাধ্যমে সারা দেশেমানবিক কর্মসূচিতে মানসম্পন্ন পরিষেবা প্রদান করছে প্রতিনিয়ত। প্ল্যান ইন্টারন্যাশনালবাংলাদেশের প্রাক্তন কর্মকর্তাবৃন্দ তাদের গৌরবময় অভিজ্ঞতা শেয়ার করেন। প্ল্যান ইন্টারন্যাশনালবাংলাদেশের পলিসি, অ্যাডভোকেসি, ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ক্যাম্পেইন ডিরেক্টর নিশাতসুলতানা সমাপনী বক্তব্য প্রদান করেন।এছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান গণ,অন্যান্য কর্মকর্তা ,জাতিসংঘের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ,আন্তর্জাতিক সংস্থাএবং জাতীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধি বৃন্দএবং কমিউনিটি-ভিত্তিকসেবা সংস্থার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।



