রংপুরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Editor

প্রকাশিত: 4:49 PM, November 9, 2026
রংপুরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
 
নিজস্ব প্রতিবেদক: অসহায় মানুষের মাঝে পাঁচশত পিচ কম্বল বিতরণ করেছেন প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি। সোমবার (৯ নভেম্বর) নগরীর মাহিগঞ্জে বায়তুল ফালাহ নুরুল উলুম নুরানী ও হাফিয়া মাদ্রাসায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ ইয়াহিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব ঝর্ণা পারুল, উপ ব্যবস্থাপনা পরিচালক ও সি এফ ও মোঃ আরিফ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমরুল হাসান খাঁন, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, ইভিসি মোঃ মোবাশ্বেরুল বাশার, সিনিয়র ম্যানেজার এডমিন মোঃ সাইফুল ইসলাম, রংপুরের শাখা ব্যবস্থাপক সোহেল রানা। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরণের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কর্মকর্তারা।