রংপুর,

বাংলাদেশ বেতারের গীতিকার হলেন কবি ও গল্পকার এটিএম মোর্শেদ

Editor

প্রকাশিত: 3:39 PM, September 24, 2026
বাংলাদেশ বেতারের গীতিকার হলেন কবি ও গল্পকার এটিএম মোর্শেদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতার রংপুরের আধুনিক গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন কবি, ছড়াকার, গল্পকার এটিএম মোর্শেদ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বেতার রংপুরের পরিচালক মুহাম্মদ মঈন উদ্দিন আধুনিক গানের গীতিকার হিসেবে রাষ্ট্রীয় সনদ তুলে দেন।  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক মো: রাশেদ খান, সহকারী পরিচালক নিশাত তাসনিম কেয়া।
এটিএম মোর্শেদ ছাত্রাবস্থায় থেকে তিনি কবিতা, ছড়া ও গল্প লিখতেন। এক সময় নিবন্ধ প্রবন্ধও লিখতেন। লেখালেখির জন্য তিনি অনেক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সম্মাননা পদক পেয়েছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১০ এর অধিক। তিনি একজন সরকারি চাকুরীজীবি ছিলেন। বর্তমানে তিনি অবসরকালীন জীবনযাপন করছেন। এটিএম মোর্শেদ বৈবাহিক জীবনে তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।
এদিকে কবি, ছড়াকার, গল্পকার এটিএম মোর্শেদ বাংলাদেশ বেতার রংপুরের আধুনিক গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মৌচাক সাহিত্য সংগঠনসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
  • এই বিভাগের সর্বশেষ